নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ৩০ জন প্রতিবন্ধী মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছেন।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে সকাল ১০ টায় এ হুইল চেয়ার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.আশরাফ উদ্দিন।
এ সময় উপস্থিত চাঁদপুরের জেলা প্রশাসক মো.কামরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক মো.ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন নন্দী।
এরপরে বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত ২০২১-২০২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।