শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সাহিত্য ফোরাম সংগঠনের আত্মপ্রকাশ

reporter / ৪২৮ ভিউ
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত চিন্তায় আমরা’ স্লোগান কে ধারণ করে চাঁদপুর সাহিত্য ফোরাম সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

২ অক্টোবর রোববার পড়ন্ত বিকালে চাঁদপুর সাহিত্য একাডেমীতে এক সম্মিলিত আড্ডায় এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
সংগঠন গঠনের পূর্বে এক অনাড়ম্বর আলোচনা সভায় সামাজিক ব্যাক্তিত্ব মাহাবুব রহমান সেলিমের সভাপতিত্বে এবং কবি ও প্রাবন্ধিক শাহাদাৎ হোসেন শান্তের সঞ্চালনায় সংগঠন করার লক্ষ্যে সাহিত্য অনুরাগীরা আলোচনায় অংশ নেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে চাঁদপুর সাহিত্য ফোরাম নামে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
এতে মাহবুব রহমান সেলিমকে আহ্বায়ক এবং অমরেশ দত্ত জয়কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহাদাৎ হোসেন শান্ত, সুদীপ কর তন্ময় এবং সদস্য পদে রয়েছেন ইকবাল হোসেন পাটওয়ারী, শামীম আহমেদ খান, মোঃ ইলিয়াছ মিয়া, আব্দুল গণি, তাপসী রানী ভৌমিক, আশিকুর রহমান খান, অ্যাড. ভাষ্কর দাস, মোঃ হানিফ, ফয়েজ আহমেদ খান, তানিয়া ইশতিয়াক খান ও পার্বতী চক্রবর্তী।
সভায় নবগঠিত চাঁদপুর সাহিত্য ফোরামের আহ্বায়ক মাহবুব রহমান সেলিম বলেন, চাঁদপুরের সাহিত্য উৎকর্ষসাধনে এবং এ জেলার কবি, সাহিত্যিক ও লেখকদের সুপ্ত প্রতীভাকে প্রতিষ্ফ্রুত করার লক্ষ্যে এই সংগঠনটি কার্যকরী ভূমিকা রাখবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এই সংগঠনের কর্মীরা বলিষ্ঠ ভূমিকা রাখবে। সৃজনশীল সাহিত্যের প্রসার ঘটিয়ে সমাজকে আলোকিত করাই হবে এই সংগঠনের আদর্শ ও উদ্দ্যেশ্য।
সভায় নবগঠিত চাঁদপুর সাহিত্য ফোরামের সদস্য সচিব অমরেশ দত্ত জয় বলেন, আমরা নবীন ও প্রবীণ সাহিত্যকর্মী ও সাহিত্য অনুরাগীরা এক হয়ে এই প্লাটফর্মে কাজ করবো। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি সকলের আশির্বাদ ও সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরও খবর