শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হানারচর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

reporter / ২২৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও আরো গতিশীল করতে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাজারহাট বাজারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু।

তিনি বলেন, ইতোমধ্যে আপনাদের কৃতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। এখন আপনাদেরই হাত ধরে আগামীর যুবলীগ এদেশে মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। যেই সমাজে আপনাদের মানবিকতাই প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করবে এবং এই মানবিকতাই সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে বিবেচিত হবে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।’
বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি ‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ সবচেয়ে নিরাপদ, কারণ তিনি বঙ্গবন্ধুকন্যা। এদেশের প্রতি তাঁর সর্বাধিক দায়বদ্ধতা রয়েছে এবং আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নাই।’

তিনি আরো বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে আগামী ১ মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন  করতে হবে। সংগঠনের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী।

বর্ধিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হানারচর ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মকবুল আহমেদ, সদর যুবলীগের সদস্য মোঃ জাহাঙ্গীর কবির কিশোর, এডভোকেট মনির হোসেন ঢালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন কুমার দে, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সদস্য আল আমিন, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর শেখ, যুগ্ম আহবায়ক ফাহিমুল ইসলাম শশী, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক সিদ্দিকুর রহমান ছিডু, সদস্য ইমান বেপারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন খান ও পরিচালনা করেন যুগ্ন আহ্বায়ক সামছুল শেখ।


এই বিভাগের আরও খবর