নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ঢাকা কনফেকশনারি কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর এক অভিযানে কালিবাড়িস্থ ঢাকা হোটেল কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে জেলা ভোক্তা অধিদপ্তর জানায়১৬অক্টোবর ২০২২ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় পরিচালকের নির্দেশক্রমে, জেলা প্রশাসক, চাঁদপুর সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক সদর উপজেলার হাজী মহসিন রোড এবং কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ঢাকা কনফেকশনারি (ডিসি ফুড) কে ২০,০০০/- এবং ঢাকা হোটেলকে ২০,০০০/- সহ ২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৪০,০০০/- জরিমানা ও ১৫টির অধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।