শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে তিন ছিনতাইকারী আটক

reporter / ৩২০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ৩ ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বুধবার (১৯ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলেন- চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের মো. দেলোয়ার রাঢ়ীর  ছেলে মো. রুবেল (৩০), একই এলাকার সিরাজ জমাদারের ছেলে মো. জাকির জমাদার (২১) ও মো. টেলু রাঢ়ীর ছেলে মো. রাকিব হোসেন (২২)।
স্থানীয়রা জানান, চান্দ্রা ইউনিয়নে ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকার এক প্রবাসীর স্ত্রী ফুফাত ভাইকে নিয়ে ঘুরতে আসলে তাকে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা ওই মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবী করে।
এই ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী এবং রাজনৈতিক নেতারা জানতে পারলে ওই প্রবাসীর স্ত্রী ও ফুফাত ভাইকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।
এই সংবাদ জানতে পেরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় ছিনতাইকারীদের আটক করে।


এই বিভাগের আরও খবর