শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

গণঅনশনে চাঁদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৌর কমিটির মিছিল

reporter / ২৭৬ ভিউ
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ২০১৮ বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় চাঁদপুরেও কেন্দ্রীয় কর্মসূচীর সকাল সন্ধ্যা গণঅনশনে পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কয়েক’শ নেতাকর্মী নিয়ে মিছিল করেছে।
২২ অক্টোবর শনিবার চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিণারে গণঅনশনে মিছিলটি গিয়ে যোগদান করেছে।
এতে নেতৃত্বে ছিলেন চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা এবং সাধারণ সম্পাদক অ্যাড. ভাষ্কর দাস। তারা সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে গণঅনশন সফল করতে যোগ দেন।
পরে সনাতনধর্মালম্বীদের পক্ষে সংগঠনের হয়ে চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস বলেন, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা যেকোন মূল্যে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সরকারী দলের ৭ দফাদাবীর প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন চাই।
এরআগে দলে দলে ব্যাণার নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো স্ব স্ব ব্যাণার নিয়ে এই গণঅনশনে মিছিল নিয়ে যোগদান করে।


এই বিভাগের আরও খবর