শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

হানারচরে স্বর্গীয় অঞ্জলী রানীর শ্রাদ্ধানুষ্ঠানে জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দ

reporter / ৩২৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদরের হানারচরের ৮নং ওয়ার্ডের মাষ্টার বাড়ীর স্বর্গীয় অঞ্জলী রানীর শ্রাদ্ধানুষ্ঠান ধর্মীয় রীতিমতো সম্পন্ন হয়েছে।
২৮ অক্টোবর শুক্রবার বিকালে এতে কয়েক’শ সনাতন ধর্মালম্বী অংশ নেয়।
এরমধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, হরিনা চালিতাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীর আহমেদ সিদ্দিকী, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, জুয়েল আলম, মমিন বেগ, গৌর শংকর, ইঞ্জিঃ কেশব কর, স্বর্গীয় অঞ্জলী রানীর স্বামী স্বপন কুমার দে, দাসপাড়া সর্বজনীন শিব মন্দিরের সভাপতি উত্তম কুমার দে, চাঁদপুর মৎস্য সমবায় সমিতির ব্যবসায়ী গৌতম কুমার দে, হরিনা চালিতাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার দেসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ এবং পুরানবাজার দাসপাড়া মন্দিরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, অঞ্জলী রানী দেবী একজন ভালো মানুষ ছিলেন। তিনি ১২ অক্টোবর বার্ধক্যজনিত রোগে স্বর্গবাসী হন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


এই বিভাগের আরও খবর