শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

reporter / ২৬০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধুর হত্যার আসল নায়ক হচ্ছে জিয়াউর রহমান
……..নাছির উদ্দিন আহমেদ
মানবতাবোধের চরম নির্মমতা হচ্ছে জেলহত্যা দিবস
……… আবু নঈম পাটওয়ারী দুলালমোঃ মুছা তপদারঃ
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ৪ নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সকল সময় স্মরণ করবো। তাদের আদর্শকে লালন করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবো। অসাম্প্রদায়িক ভাবে সকলে এক সাথে বসবাস করবে সেই উদ্দেশ্যীকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ আবারও সেই সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে ওঠেছে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আমাদের ঐক্য বদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের  কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার আসল নায়ক হচ্ছে জিয়াউর রহমান। সাম্প্রদায়িক পরাশক্তিকে আশ্রয় দিয়েছেন জিয়াউর রহমান। একটি জঙ্গী রাষ্ট্রে পরিনত করেছেন। আজকে এদেশ উন্নয়নের শিখরে পৌঁছে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সমস্ত বাঁধাকে অতিক্রম করে এদেশকে উন্নয়নের শিখরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, জাতির পিতার আজীবন রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে এই দিনে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুর সাক্ষী হচ্ছে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবস। দেশের আপামর জনতা যাদের নেতৃত্বে ও নির্দেশে এদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এদেশেকে স্বাধীন করেছিল। যারা মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এদেশের জনগণকে একত্রিত করে দেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করে বিজয়ের পতাকা উঠিয়ে ধরেছে সেই চার নেতাকে চরম নির্মমতার স্বাক্ষর রেখে ৩ নভেম্বরে হত্যা করা হয়।

জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা মৎস্যজীবি লীগ সভাপতি মালেক দেওয়ান, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা রেনু বেগমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু জাফর আহম্মদ।

এরআগে জেলা আওয়ামীলীগের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৭:৩০ মিনিটে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, বাদ আসর বিভিন্ন মসজিদে দোয়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা শেষে তাবারক বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর