শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৫ মণ জাটকা জব্দ

reporter / ৩১০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর মেঘনা মোহনা এলাকায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২০০ কেজি (৫মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এই তথ্য জানানো হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টহল দল শহরের পুরান বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ২০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
পরবর্তীতে দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়


এই বিভাগের আরও খবর