শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে যুবদলের মিছিলে পুলিশের বাধা।। টিয়ারসেল নিক্ষেপ

reporter / ৩২০ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার পল্টনে পুলিশী হামলায় আহত নিহতের ঘটনায় সারাদেশে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  চাঁদপুর জেলা বিএনপির মিছিলে অংশগ্রহনকালে জেলা যুবদলের মিছিলে  পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেছে যুবদল।
এসময় মিছিলকে ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার  বিকেলে শহরের ম্যাথা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার জানান,কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে যোগ দিতে যুবদলের একটি মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশ আমাদের শান্তিপূর্ন মিছিলে  অর্তকিতভাবে হামলা চালায়। এসময় পুলিশের হামলায় আমাদের নেতাকর্মীরা আহত হয়। এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।
চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ জানান,যুবদল একটি মিছিল নিয়ে রাস্তা বন্ধ করার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্য করে উস্কানী দিলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় কোন লাঠিচার্জ করা হয়নি।
এদিকে শহরের জোরপুকুর পাড়ের বাইতুল ফালাহ মসজিদের মুসল্লিদের সামনে একটি টিয়ারসেল এসে পরে। এসময় টিয়ারসেলের ধোয়ায় মুসল্লিরা আহত হয় বলে অভিযোগ পাওয়া গেছে।


এই বিভাগের আরও খবর