শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০

reporter / ৩১৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লঞ্চ তাসরিফ-২ চাঁদপুরের কাছাকাছি এলাকায় এলে মেঘনা নদীর মাঝে একই রুটের লঞ্চ ফারহান-৫ পেছন থেকে ধাক্কা দেয়।
এদিকে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চ দুটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ ঘটনায় উভয় লঞ্চের শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছে।
তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন, আরিফসহ আরও কয়েকজন জানান, ফারহান-৫ লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। এ সময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন-চারজন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘুম থেকে আঁতকে ওঠে শিশুসহ সাধারণ যাত্রীরা। তারা ছোটোছুটি করতে থাকে।
ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের যাত্রীরা কান্না শুরু করে। ক্ষুব্ধ যাত্রীরা একপর্যায়ে লঞ্চের স্টাফদের ওপর চড়াও হন। এ সময় দুই লঞ্চের শিশু ও দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়।
তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম বলেন, ‘ফারহান লঞ্চ ইচ্ছাকৃতভাবে আমাদের লঞ্চটিকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চটির অনেক ক্ষতি হয়েছে। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়ে।’
এ বিষয়ে ফারহান-৫ লঞ্চের কেরানি মো. আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় আমার মাস্টারের কোনো দোষ নেই।
তাসরিফ-২ লঞ্চের মাস্টার বাঁ পাশ দিয়ে ওভারটেক করে আমাদের লঞ্চের সামনে এসে পড়ে। এতে আমাদের চার-পাঁচজন যাত্রী আহত হয়েছে।’ লঞ্চেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।


এই বিভাগের আরও খবর