শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বিজিআই ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও গুণীজনদের সংবর্ধনা 

reporter / ২২৬ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিজিআই ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নে বিজি মডেল একাডেমির মাঠে শনিবার (২৪ ডিসেম্বর) ঝাকঝমক পূর্ণ পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডা’য় অবস্থিত ইউনাইটেড ভয়েস অব সাউথ এশিয়ান কানাডিয়ান্স, অন্টারিও’র প্রেসিডেন্ট শামছুল ইসলাম।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুকবুল আহমেদ বিএসসি’র সভাপতিত্বে ও অ্যাডভোকেট রেজাউল করিম রিয়াজ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, কমিল্লা এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. মাকসুদুল আজম। ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে, শিক্ষার্থীদের মধ্য থেকে ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন স্তরে বৃত্তির অংশ হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরষ্কার।
এসময় কয়েকশত অভিভাবক, শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।


এই বিভাগের আরও খবর