মোঃ হাছান আলীঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। শনিবার সকালে ফরিদগঞ্জ-চাঁদপুর মহাসড়কের ফরিদগঞ্জ ফায়ারসার্ভিস সংলগ্ন ব্রিজের গোড়ায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ইজিবাইক ও মোটরসাইকেলে থাকা যাত্রী ২ জন গুরতর আহত হয়েছেন। আহতরা হলেন- মধ্য-ধানুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাব্বি (২১), চাঁদপুর সদরের মীম (১৯)।
এদের মধ্যে মোঃ রাব্বি ও মীমকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হসপিটালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি মোটরসাইকেল স্বাভাবিক গতিতে যাচ্ছিলো কিন্তু ফরিদগঞ্জনস্থ ভাটিয়ালপুর চৌরাস্তা থেকে ফরিদগঞ্জগামী একটি ইজিবাইক যত্রতত্র রাস্তা পারাপারের কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।