ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে দিনমজুর, প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নে উত্তর কড়ৈতলী গ্রামে শীতার্তদের মাঝে উন্নত মানের এই কম্বল বিতরণ করা হয়। নিজ গ্রামের মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করার লক্ষে নিজের ব্যবসার টাকা থেকে এই কম্বল বিতরণ করেন ওই গ্রামের কৃতি সন্তান এবং ঢাকা আর.এস ফার্নিচার হাউজ’র প্রোপাইটর মো. মোস্তফা কামাল রুবেল ভূঁইয়া। তিনি ওই এলাকার সভ্রান্ত পরিবার মো. মুকবুল হোসেন কালু ভূঁইয়ার ছেলে।
এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় দুস্থ মানুষেরা বর্তমান বাজারের তুলনায় উন্নত মানের এই কম্বল পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।
তাদের নিজ বাড়ীতে স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন জিতু’র সভাপতিত্বে ও সমাজসেবক তাফাজ্জল হোসেন পাটওয়ারী’র পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসমাইল বেপারী, দুলাল গাজী, আমির হোসেন, নুর নবী তালুকদার প্রমুখ।