শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র শীত বস্ত্র বিতরন

reporter / ২৮৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ ফরিদগঞ্জে অসহায়,দরিদ্র শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’ এর আয়োজনে অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪ জানুয়ারি (বুধবার) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের উপদেষ্টা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে ও সদস্য নাজির আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ০৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহ আলম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদগঞ্জে অনেক বিত্তবান ব্যক্তিবর্গ থাকলেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার মানসিকতা সবার নেই। তাদের এমন মহৎ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় নিজেকে ধন্য মনে করছি। আমাকে এমন একটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সাথে যুক্ত রাখলে আমি কৃতজ্ঞ হবো। আমিও তাদের সাথে যুক্ত হয়ে এমন মহৎ কাজে সহযোগিতা করতে চাই। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এমন মহৎ কাজে এগিয়ে যাক এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ৩নং সুবিদপুর ইউনিউয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম।
আলোচনা শেষে অতিথিরা প্রজ্জ্বলন এর সুবিধাবঞ্চিত শীতার্ত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক মামুন হোসাইন,গাজী মমিন, সংগঠনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ-সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল,সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, নির্বাহী সদস্য লাভলী আক্তার, রেদোয়ান, মেঘলা আক্তার, জাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর