শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান

reporter / ২৩১ ভিউ
আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

জয়নুল কারাতে ও মার্সাল আর্ট সেন্টারের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান জয়নুল কারাতে ও মার্সাল আর্ট সেন্টারের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কতৃক আয়োজিত সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিস সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার জরুরি। পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার করে দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের সুযোগ কওে দিতে হবে। শরীরকে সুস্থ ও বেচেঁ থাকার জন্য কারাতে ও মার্সাল আর্টের বিকল্প নেই।

তিনি আরো বলেন, অবশ্যই খেয়াল রাখতে এখান থেকে যা অর্জন করছো সেটা যেন তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারো। ক্ষমতার অপব্যবহার করে ভুল জায়গায় কারাতে ও মার্সাল আর্টের প্রভাব ফেলানো যাবে না। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকান্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি তোমাদের শরীর ও মনকে সতেজ রাখে। জয়নুল কারাতে ও মার্সাল আর্ট সেন্টারের সফলতা ও উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

জয়নুল কারাতে ও মার্সাল আর্ট সেন্টারের প্রধান প্রশিক্ষক জয়নুল আবেদীনের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় অর্ধশতাধিক প্রতিযোগির মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর