শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে যুবককে কুপিয়ে জখম, আটক ১

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ ফরিদগঞ্জে রিপন হোসেন (৩৮) নামে যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
৯ জানুয়ারি সোমবার উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। রিপন হোসেন লড়াইরচর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, লড়াইরচর গ্রামের রিপন হোসেনের সাথে একই গ্রামের রাসেল তপাদার (৩৮), লেদু মিয়া তপাদার (৬৫), শফিক চাঁন গাজী (৬০) ও সাইফুল চাঁন গাজী (৩৬) এর বিরোধ ছিলো। সোমবার দুপুরে রিপন তপদার বাড়ির সামনে দিয়ে আলীগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় রাসেলসহ ৬ থেকে ৭ জন ধারালো অস্রদিয়ে রিপনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে।
পরে রিপনের ডাক চিৎকারে আশপাশের লোকজন রিপনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় একইদিন রাতে রিপনের স্ত্রী আঁখি বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রিপনের স্ত্রী আঁখি জানান, রাসেলগংরা আমার স্বামীকে ধারালো অস্র দিয়ে হত্যার উদ্যেশে মাথায়, দুই হাতে ও পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৫টি কোপ দিয়েছে। আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।
তবে কি কারনে রাসেল আপনার স্বামীকে কুপিয়েছে জানতে চাইলে তিনি জানান, রাসেলের সাথে আমার স্বামীর কোন ধরনের বিরোধ ছিল না। তবে রাসেলের ঘর থেকে পুলিশ ইতোপূর্বে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। রাসেলের স্ত্রী ওই মামলায় জেল খেটেছে এবং ওই মাদক মামলায় আমার স্বামী সাক্ষী ছিলো। আর শফিকদের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। তার জন্য উভয়ে জোটগত ভাবে আমার স্বামীর উপর হামলা চালায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে রাতেই শফিক চাঁন গাজীকে আটক করি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরও খবর