শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে লাঞ্ছিত শিক্ষকদের ধর্মঘট কর্মসূচি পালিত

reporter / ৩২৫ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মোঃ আল আমিন হোসেনঃ
মডেল টেস্টে  ফেল করা শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষ তালা দেয়ার দুঃসাহস দেখিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিতও করেছে তারা। উপজলার চির্কা চাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিচারের দাবিতে রবিবার (২২ জানুয়ারি) স্কুল মাঠ অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। এই ঘটনায় রাবিবার  সন্ধ্যায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজ কর্তপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, উপজেলার ৯নং গাবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ২০২৩সালের এসএসসি পরীক্ষার জন্য মডল টেস্ট পরীক্ষা দেয় ১৪১ জন শিক্ষার্থী। সেখানে উত্তীর্ণ হয় ১২১জন বাকি ২০জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করায় তারা গত বহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মাঃ সামছুদ্দিনের রুম তালা মেরে দেয়। এই সময় সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা জামান বাঁধা দিলে তার উপরে হামলা করেন ঐ শিক্ষার্থীরা। এই ঘটনার বিচারের দাবি জানিয়ে রাবিবার ক্লাস বন্ধ করে ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা একেক জন ৫/৭ বিষয় করে ফেল করেছে। তাদের কিভাবে ফরম ফিলাপ করবো। তারা রাজনৈতিক  ছত্রছায়ার কারণে এত বড় দুঃসাহস দেখিয়ে আমাদের লাঞ্ছিত করেছে এবং  দারোয়ানকে মারধর করেছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মাঃ সামছুদ্দিন বলেন, আমি প্রতিষ্ঠানের কাযে বাহিরে ছিলাম। তারা কোন সাহসে আমার রুমে তালা মেরেছে। আমার শিক্ষকদের লাঞ্ছিত করেছে। আমরা এর বিচার চাই।
কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে রাবিবার সন্ধ্যায়  ৬জন চিহ্নিত শিক্ষার্থী ও অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযাগ করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মাহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি।  কলেজের অধ্যক্ষকে বিষয়ের বিস্তারিত জানতে ফোন দিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি।  ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর