শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

reporter / ৩০৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম : ফরিদগঞ্জ উপজেলার সর্ব্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
৩০ জানুয়ারি (সোমবার) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেসা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত, অসহায় শিশুদের নিয়ে এমন একটি সংগঠন আছে এটা জানতে পেরে আমি আনন্দিত। আজ এ অনুষ্ঠানের মাধ্যমে আমি এমন মানুষদের কাছে এসে গর্ববোধ করছি। আজ এখানে আসায় আমার সুযোগ হয়েছে এমন মানুষদের সহযোগিতা করার। এমন মানবিক কাজে যারা নিজেদের বিলিয়ে দিচ্ছেন তাদের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ভবিষ্যৎ এ সংগঠনের সুবিধাবঞ্চিত শিশুদের যে কোনো সহযোগিতায় এগিয়ে আসবো। যেকোনো সময় চেষ্টা করবো তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করার। যারা প্রজ্জ্বলন এর সাথে যুক্ত আছেন এবং সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানাই’।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি(বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ০৯ নং ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক বিল্লাল হোসেন সাগর, বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক প্রিয়  চাঁদপুর এর সৌজন্যে বিষেশ ক্রোড় পত্র অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
আলোচনা শেষে অতিথিরা ফরিদগঞ্জ উপজেলায় স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তদাতা ১৫ জন ‘সর্বোচ্চ রক্তদাতা’ সম্মাননা স্মারক প্রদান করেন এবং প্রজ্জ্বলন’র স্কুল বিভাগে সাপ্তাহিক পাঠদান কর্মসূচিতে অবদান রাখায় ‘দায়িত্বশীল’ স্মারক তুলে দেন। সম্মাননা স্মারক প্রদানের পর প্রজ্জ্বলনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সবশেষ প্রজ্জ্বলনের শিশু শিক্ষার্থীসহ অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশাররফ,সংগঠনের সহ-সভাপতি মোঃ তৌহিদুর রহমান রণি,অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ,দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, প্রচার সম্পাদক সানজিদা আক্তার,সদস্য সালমান রাফি  বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর