শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মতলবের তুষার নিহত

reporter / ৪৮৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার(২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে মতলব দক্ষিনের খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছেলে।
২৯ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেন ওই ইউপি চেয়ারম্যান ইকবাল। জানা যায়, ২৬ শে মার্চ সৌদি আরবে ওমরা হজ্ব পালন করতে যায় তুষার। পথেমধ্যে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। সে মনির মজুমদারের প্রথম সংসারের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে বড় সন্তান।
ঘিলাতলী গ্রামের ইব্রাহীম ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার কাজের জন্য সৌদিতে যায়। সেখান থেকেই সে ওমরা করতে মদিনা যাচ্ছিলো। আর এরমধ্যেই এই দুর্ঘটনার সংবাদ পেলাম।
স্থানীয়রা বলেন, তুষারের বাবা ২য় বিয়ে করার পর থেকে তার পরিবারের হাল সে নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। একসময় সে নারায়নপুর বাজারের মুদি দোকানে কাজ করতো। পরে তার মা কিস্তিতে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠায়। আর এরপর এ দুর্ঘটনায় পুরো পরিবারটির জন্য কালো অধ্যায় শুরু হয়ে গেলো।
এ বিষয়ে মতলবের ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, তুষারের মৃত্যুর খবর শুনে তাদের বাসায় গিয়েছি এবং তাদের পরিবারকে শান্তনা দিয়েছি। সে খুব ভালো ছেলে ছিলো। আমি তুষারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।


এই বিভাগের আরও খবর