শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জের বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ প্রতিদিন ২শ’ এতিম শিশু ও অসহায়দের জন্য ইফতারের আয়োজন

reporter / ২৩৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের কাওনিয়া ভূঁইয়া বাড়িতে অবস্থিত
বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ প্রতিদিন প্রায় ২শতাধীক
এতিম শিশু, স্থানীয় অসহায় ও মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন।
প্রতি বছরের ন্যায় মাসব্যাপী ইফতারের আয়োজনে প্রতিদিন প্রথমে ইফতার
সামগ্রী এবং পরবর্তীতে নামাজ শেষে রাতের খাবার হিসেবে ভাত-মাংশের
আয়োজন করা হয়। প্রথম রমজান থেকে শুরু হয়ে ৩০ রমজান পর্যন্ত এ আয়োজন
চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
প্রথমে ইফতার মাহফিলে খেজুর, সরবত, আপেল, জিলাপী, ছোলাবুট, বেগুনি,
আলুরচপ, পিয়াজুসহ অনান্য সামগ্রী। এরপর মাগরিব নামাজ শেষে ভাত, গরুর
মাংশ ও মুঘডালের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার এতিম শিশুসহ কাউনিয়া
গ্রামসহ আশে-পাশের গ্রামের প্রায় দুই শতাধীক গরীব-অসহায় ও মসজিদে
আসা মুসল্লিারা অংশ গ্রহন করেন। এছাড়াও মাঝে মধ্যে স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরাও এসব কোরআনে হাফেজদের সাথে ইফতারে অংশ নেয়।
জানাযায়, ২০০২ সালের ২৩ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের
কাওনিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ
বোডিংএ প্রতিষ্ঠা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের নির্বাহী সদস্য ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এই
কমপ্লেক্সে রয়েছে জুম্মা মসজিদ ও কমপ্লেক্স।
আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া তা মা মরহুম বিবি হাজেরা নামে
প্রতিষ্ঠিতা করেন এতিমখানা ও লিল্লাহ বোডিং। শুরু থেকে প্রায় একশ’ এতিম
শিশুদের নিয়ে কার্যক্রম শুরু করেন বলে জানান, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-
আহŸায়ক ও স্থানীয় বাসিন্ধা মহীউদ্দিন ভূঁইয়া ইরান।
তিনি জানান, বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ ফরিদগঞ্জ উপজেলা ও
আশেপাশের উপজেলা থেকে মা ও বাবা হারা এতিম শিশু ও গরীব শিশুদের লেখাপড়া
করানো হয়। কোরআনে হাফেজসহ স্থানীয় বিদ্যালয়ে তাদের লেখাপড়া করানো হয়।
এখানে নূরানী, নাজেরা ও হিফজা পড়ানো হয়।
এছাড়াও প্রতিবছর রমজান মাসে প্রায় ২শতাধীক এতিম শিশু, স্থানীয় অসহায় ও
মুসল্লিদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারের সার্বিকভাবে খোঁজখবর
নেয় ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সহধর্মিনী অধ্যাপক ডা. আনোয়ারা
হক, বড় ছেলে ইঞ্জিনিয়ার আতিকুল হক, বড় মেয়ে ডা. শামসুন বিনতে হক,
ছোট মেয়ে ডা. সাবরিনা বিনতে হক এবং ছোট ছেলে ডা. এহসানুল হক সজল।
গত ৩ এপ্রিল বিকেলে সরোজমিনে গিয়ে দেখা ও জানাযায়, বিবি হাজেরা
এতিমখানা ও লিল্লাহ বোডিংএ তত্ত¡াবধায়ক মো. জসীম উদ্দিনের নেতৃত্বে
সকাল থেকেই রান্না শুরু হয়। রোধ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে
সকল আয়োজন সম্পন্ন করে ইফতার সাজানো শুরু করা হয়। এতে সার্বিক
সহযোগিতা করেন এতিমখানা শিক্ষক, ছাত্র, কমপ্লেক্সের কর্মকর্তা ও স্থানীয়
যুবকরা। অত্যান্ত সুন্দর ও শৃঙ্খল পরিবেশ ইফতার ও ভাত খাওয়ার বিষয়টি সম্পন্ন করা
হয়।

গতকাল সোমবার ইফতার মাহফিল পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,
হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ অধ্যক্ষ এবং মসজিদের ইমাম হাফেজ
মাওলানা আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির
সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা যুবলীগের
যুগ্ন-আহŸায়ক এবং কাওনিয়া বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং
পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, স্টার আলকায়েত জুট
মিলের ম্যানাজার নাজমুল হক বাদল, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের
সাবেক যুগ্ম-আহবায়ক এবং দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম
মাসুদ, রুপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল
খান, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, রুপসা দক্ষিণ ইউনিয়ন
যুবলীগের সভাপতি কামরুল হাসান রুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল
হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফারুক হোসেন, ফরিদগঞ্জ
উপজেলা কৃষকলীগের সদস্য শাহ আলম, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক
সদস্য নাজমুল হক বাদল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং
এতিমখানার তত্ত¡াবধায়ক জসীম উদ্দীন, রুপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ
নেতা মমিনুল ইসলাম ভূঁইয়া, ওলামালীগ নেতা মোঃ আল আমিন ভূঁইয়া, রুপসা
দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. হাই মিনুল, যুবলীগ নেতা তাজু,
ছাত্রলীগ নেতা ইমরান হোসেনসহ স্থানীয় মুসল্লিরা।
ক্যাপশন
০১। ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের কাওনিয়া ভূঁইয়া বাড়িতে
অবস্থিত বিবি হাজেরা এতিমখানা ও লিল্লাহ বোডিংএ প্রতিদিন প্রায়
২শতাধকি এতিম শিশু, স্থানীয় অসহায় ও মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিলে
মোনাজতরত স্থাণীয় নেতৃবৃন্দ, এতিমখানা ও লিল্লাহ বোডিংএ কর্মকর্তাসহ
মুসল্লিরা।
০২। ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রুপসা ইউনিয়নের কাওনিয়া বিবি হাজেরা
এতিমখানা ও লিল্লাহ বোডিংএ প্রায় ২শতাধীক এতিম শিশু, স্থানীয় অসহায় ও
মুসল্লিদের নিয়ে ইফতারের আয়েজনে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর