শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত লিটনের পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস

reporter / ১৩০৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ সৌদি আরব প্রবাসী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাজুরকান্দি গ্রামের লিটন সরকার পবিত্র ওমরাহ পালন শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গত ৯ এপ্রিল এ ঘটনা ঘটে। এই ঘটনার খবর বাড়িতে আসলে লিটনের পিতা মাতা ও পরিবারের মাঝে দেখা দেয় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিলেন লিটন। গত ৫ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরব।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে প্রবাসে সড়ক দুর্ঘটনায় নিহত রাজুরকান্দি গ্রামের লিটন সরকারের বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় লিটনের বাবা ও মা উপজেলা চেয়ারম্যানের হাত ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। দ্রুত লিটনের লাশ দেশে আনার ব্যাপারে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, এমন একটি ঘটনা যা একটি পরিবারের জন্য অনেক কষ্টের। কিন্তু মহান আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে লিটনের লাশ যাতে দ্রুত দেশে আনা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিব। উপজেলা পরিষদের পক্ষ থেকে যা যা করা দরকার তা দ্রুত করে দিব। যাতে করে দ্রুত তার লাশ দেশে আসে। আমিও ব্যক্তিগতভাবে সরকারের কাছে অনুরোধ করব যাতে লিটনের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন। তিনি লিটনের আত্মার শান্তি কামনা করেন ও উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।
উপস্থিত ছিলেন, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আল-আমিন ও সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরও খবর