শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ২৭৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ  ফরিদগঞ্জে জাতীয় পার্টির ঈদ পূর্ণমিলন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত ৮ ঘটিকায় উপজেলা জাতীয় পার্টির অফিস কক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন  জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন। আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু শেখ। এসময় উপস্থিত ছিলেন নাছির শেখ,ফরহাদ শেখ,সোহেল গাজী,রাসেদ গাজী,মো: আসিফ,ওয়াসিম পাটোয়ারী। প্রধান অতিথির বক্তব্য শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন
বাংলাদেশের উন্নয়ন ও অর্জন ধরে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ফরিদগঞ্জ বাসির জন্য কাজ করতে চাই। আবারও জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ও স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন।
নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) প্রসঙ্গে শেখ সাজ্জাদ রশিদ বলেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির বিজয় নিশ্চিন্তে এখন থেকে মাঠে কাজ করা আহ্বান জানান এছাড়া প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টি, যুব সংহতিসহ সকল কমিটিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
আমি প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ফরিদগঞ্জের প্রত্যেক মানুষের সেবায় বিশ্বাসী। আমি সম্মান রেখে বলতে চাই, যারা অতীতে দায়িত্বশীল পদে ছিলেন এবং আছেন, সবাই তাদের মতো করে কাজের চেষ্টা করেছেন। এখনো বহু কাজ বাকি। আমি অসম্পন্ন কাজ শেষ করতে সবাইকে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। দলমত নির্বিশেষে, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক, উন্নত, ডিজিটাল ও স্মার্ট ফরিদগঞ্জকে রূপান্তরের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করতে চাই। শুধু কথায় নয়, সঠিক পরিকল্পনা এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আমরাও পারব ইনশাআল্লাহ।’আবারও জাতীয় পার্টির (জাপা) অতীত ঐতিহ্য ও স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি।


এই বিভাগের আরও খবর