শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

reporter / ২৭৬ ভিউ
আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারীঃ
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর  সম্পূর্ণ পুড়ে ছাই আরেকটি বসতঘরের আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার ৩১ জানুয়ারী রাত ৮ ঘটিকার সময় উপজেলার ১৫ নং রূপসা ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের করিম মেম্বারের বাড়ীর শরাফত আলীর বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহীম জানিয়েছেন, অগ্নিকান্ডে ঘটনার স্কীকার শরাফত উল্যার পরিবার গত ১ মাস যাবত ঢাকাতে অবস্থান করছে। রাত ৮ টার দিকে আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে শরাফত আলীর ঘরটি পুড়ে যায়। এসময় ঘরের লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এঘটনায়  দু’টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ পরিবারটি ঢাকাতে থাকার কারনে তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকান্ডে খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে, তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।


এই বিভাগের আরও খবর