ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
গত( ০১ জানুয়ারী) রোববার সকালে জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মুঃ নজরুল ইসলাম তামিজী ও সেক্রেটারি জেনারেল ব্যারিসটার আফতাব উদ্দিন আহমেদ এর স্বাক্ষরিত ১ বছরের জন্য জাতীয় মানবাধিকার সোসাইটির ফরিদগঞ্জ উপজেলা শাখা ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। উল্লেখিত অনুমোদন কমিটির সভাপতি মোঃ আমিন হোসেন, সাধারণ সম্পাদক – এস এম সোহেল রানা,
সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী, সহ সভাপতি পলাশ চন্দ্র কুরী
যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আফজাল, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন রিমন
সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান
মহিলা বিষয়ক সম্পাদক মোসা, হালিমা বেগম
অর্থ বিষয়ক সম্পাদক তুষার সাহা, প্রচার সম্পাদক মিঠুন চক্রবর্তী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান।
মোঃ আমিন হোসেনের সভাপতিত্বে ( ১৯মে) শনিবার রাতে জাতীয় মানবাধিকার সোসাইটির ফরিদগঞ্জ উপজেলা শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভা এক অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার জাতীয় মানবাধিকার সোসাইটির নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী, মোঃ জাহিদুল ইসলাম,, আরো বক্তব্য রাখেন সহ সভাপতি, পলাশ চন্দ্র কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরে আফজাল, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন রিমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোসা: হালিমা বেগম,, অর্থ বিষয়ক সম্পাদক তুষার সাহা, প্রচার সম্পাদক মিঠুন চক্র বর্তী সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় মানবাধিকার সোসাইটির ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ আমিন হোসেন সংগঠনের কার্ড সকলের গলায় পরিয়ে দেন।