শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর-১ আসনে তিন হেভিওয়েটসহ আওয়ামী লীগের ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

reporter / ৩৬৭ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্চাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে তিন হেভিওয়েট প্রার্থীসহ ৭জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  শনিবার ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী রীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় নেতাকর্মীদের নিয়ে জমা দেন।

প্রার্থীরা হলেন, কচুয়ার বর্তমান সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. গোলাম হোসেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম,সাবেক এমপি মরহুম খন্দকার আব্দুল আউয়াল এর কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসী ও এডভোকেট সাখাওয়াত হোসেন টিটো।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে ১০৯ টি ভোট কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৫৯ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৩শ’৩১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৪শত ২৮জন।


এই বিভাগের আরও খবর