শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু

reporter / ২৭২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

খেলতে গিয়ে পুকুরে পড়ে ওমর ফারুক নামে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের ভূঁইয়া বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। ওমর ফারুক ওই বাড়ির বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, সকালে শিশুটি খেলা করতে গিয়ে সকলের অগোচরে ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের সদস্য ও এলাকার মানুষজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর