শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশু মৃত্যু

reporter / ৩৭২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

খেলতে গিয়ে পুকুরে পড়ে ওমর ফারুক নামে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের ভূঁইয়া বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। ওমর ফারুক ওই বাড়ির বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, সকালে শিশুটি খেলা করতে গিয়ে সকলের অগোচরে ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারের সদস্য ও এলাকার মানুষজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরও খবর