শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কচুয়ায় ডা: রমেশ স্মৃতি পাঠাগার উদ্বোধন

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিল্লাল মাসুম:  কচুয়া উপজেলার বাচাঁইয়া-নয়াকান্দি বিএনডি ফোরাম স্কুলে শিক্ষার আলো ছড়াতে আলোকিত সাদা মনের মানুষ ডা: রমেশ স্মৃতি পাঠাগার আনুষ্ঠানিক উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে আমার শপ এর চিপ ফাইনালশিয়াল অফিসার ইঞ্জি. মো. আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ পাঠাগারের উদ্বোধন করেন।
পাঠাগারের সভাপতি ইঞ্জি. রনজিত সরকারের সভাপতিত্বে ও বিএনডি ফোরামের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জি. জীবন কানাই সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ সাহা, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, মেঘদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র বাইন, বিএনডি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন সরকার, অর্থ সম্পাদক ইঞ্জি. বিধান চন্দ্র সরকার ও পাঠাগারের সাধারন সম্পাদক মিলন সরকারসহ আরো অনেকে।
পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সামগ্রী বিতরন করা হয়।


এই বিভাগের আরও খবর