শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উবি’র ৪টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
কচুয়া: কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীগন।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ৫টি শূণ্য পদের মধ্যে অফিস সহায়ক, নৈশ্য প্রহরী, আয়া, কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে নিরাপত্তাকর্মী পদে ১জন প্রার্থী উপস্থিত হওয়ায় ওই পদের পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য ৪টি পদে ১৫ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।
নিয়োগ পরীক্ষায় দায়িত্বে পালন করেন ওই বিদ্যালয়ের সভাপতি, ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ডা. ইসমাইল হোসেন সিরাজী, ডিজির প্রতিনিধি কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. এমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, বিদ্যালয়ের কো-অব সদস্য বিশ^নাথ বসু।  এসময় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, সহকারি প্রধান শিক্ষক আহসান উল্লাহ বাবুল, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর