শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

কচুয়ায় প্রাণের টানে রক্তদান সংগঠনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’

reporter / ৪০৩ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

কচুয়া উপজেলার মেঘদাইর বাজারে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের টানে রক্তদান’। মেঘদাইর বাজারে রয়েছে তাদের একটি নির্ধারিত ঘর। ঘরের দেয়ালের নাম রাখা হয়েছে ‘মানবতার দেয়াল’। ঘরের এক পাশের দেয়ালে লেখা, ‘আপনার যা প্রয়োজন নেই তা রেখে যান’ এবং অন্য পাশে লেখা, ‘আপনার প্রয়োজন হলে তা নিয়ে যান’। বুধবার সকালে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানবতার দেয়াল কার্যক্রমটির উদ্বোধন করা হয়। এ ঘরে একজন তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছেন, আরেকজন তার দরকারে ওই কাপড়টি বিনামূল্যে নিয়ে যেতে পারছেন।

এসময় ‘প্রাণের টানে রক্তদান’ এর সভাপতি সাইফুল ইসলাম সুমন, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লা মেম্বার,মেঘদাইর আজিজিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফারুক প্রধান, আব্দুল জলিল ফরাজী, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, রুহি কম্পিউটারের স্বত্তাধিকারী রাজিব প্রধানীয়া, সংগঠনের সহ-সভাপতি আবু রায়হান আবির, সাংগঠনিক সম্পাদক তৌহিদ সজিব, আপ্যায়ন সম্পাদক আরিফ প্রধানীয়া, সদস্য শরিফুল ইসলাম ও শাকিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শীতের কথা মাথায় রেখে মানবতার দেয়াল কার্যক্রমটির উদ্যোগ নেয়ায় ‘প্রাণের টানে রক্তদান’ সংগঠনের সদস্যদের স্বাগত জানিয়েছেন সচেতন মহল।


এই বিভাগের আরও খবর