শিরোনাম:
মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ মতলব উত্তরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে সৌদিপ্রবাসী ইয়াসিনের মৃত্যু বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন

মতলব আশ্বিনপুর আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter / ৪৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর আইডিয়াল কিন্টারগার্টেন এন্ড মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় একাডেমির হলরুমে একাডেমীর শিক্ষক আবু সাঈদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে। বিশিষ্ট সমাজসেবক রতন বৈদ্যর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল।

এতে প্রতিষ্ঠানটির পরিচালক এম. এম. ফাহিম বিন সুলাইমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা রাম নারায়ণ, সহ-সভাপতি আব্দুর রব পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশরাফুল জাহান শাওলিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহরিয়ার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন এবং ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত ২০ জনকে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর