শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

reporter / ২৭৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

কচুয়ায় শিক্ষার মানোন্নয়ন, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ও অবহিতকরণ সম্পর্কে ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মো. মাসুদুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান মাষ্টার, বিদ্যোৎসাহী সদস্য গোলাম খাজা, অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন মোল্লা মেম্বার, সহকারী প্রধান শিক্ষক পুলিন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আব্দুল মবিন মজুমদার, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক মানিক চন্দ্র সরকার, ফজলুর রহমান, অভিভাবক মো. রুবেল হোসেন, কেরামত আলী, কামাল হোসেন, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


এই বিভাগের আরও খবর