শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাজীগঞ্জে ১৯ পরিবারের মাঝে ছাগল বিতরণ

reporter / ৪৫৫ ভিউ
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

এনজিও ফাউন্ডেশন বিএনএফ’র সহযোগীতায় স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) ইপসা’র উদ্যাগে হাজীগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধী ১৯ পরিবারের মাঝে ২টি করে স্ত্রী জাতের সুস্থ ছাগল বিতরণ করা হয়েছে।

গত ৩ (নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইয়া একাডেমিতে এ ছাগল বিতরণ করা হয়।
বিনা মূল্যে ছাগল বিতরণের মাধ্যমে দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন করাই হলো ইপসা’র কাজ।

স্ত্রী জাতের সুস্থ ছাগল বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ডঃ সফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের সাবেক সচিব মো. ফারুক হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক হেলাল, ইপসা’র প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান। রামচন্দ্রপুর ভূঞা একাডেমি প্রধান শিক্ষক হাবিবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ভলেন্টিয়ার ভ্যাক্সিনেটর মো. জসীম উদ্দিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইপসা’র কর্মকর্তাগণ জানান, বিনা মূল্যে স্ত্রী জাতের ছাগল বিতরণের মাধ্যমে দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচীতে ইপসা অংশ গ্রহন করে আসছে।

 


এই বিভাগের আরও খবর