শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

অপহরণকারীকে গ্রেফতারের দাবীত শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter / ৩৩২ ভিউ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জের দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়েল অষ্টম শ্রেণিতে পড়ুয়া সামিয়া ইসলাম কাসফিয়ার অপহরণকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সাথে তারা অপহৃত শিক্ষার্থী সামিয়াকে দ্রুত উদ্ধারের দাবী জানান।
সোমবার (২০ জুন) দুপুরে শিক্ষার্থীরা দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল নিয়ে অপহরণকারীর বাড়ীতে যাওয়ার চেষ্টা করলে শিক্ষকরা বাঁধা দিয়ে সড়কেই প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারি প্রধান শিক্ষক তায়েব চৌধুরী ও সহকারি শিক্ষক নজরুল ইসলাম।
শিক্ষকরা জানান, শুক্রবার (১৭ জুন) বাড়ী থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দেশগাঁও জয়নাল আবেদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম কাসফিয়াকে সন্ত্রাসী শাওন হোসেন নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সামিয়ার মা শাহিনা বেগম ফরিদগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে।
শাহিনা বেগম জানান, স্কুলে আসা যাওয়ার পথে সামিয়া ইসলাম কাসফিকে উত্ত্যক্ত করতো শাওন হোসেন নামের এক যুবক। এ নিয়ে এলাকায় কয়েক বার সালিশি বৈঠক হলেও সামিয়াকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেয় শাওন। অথচ শুক্রবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক সামিয়াকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
সামিয়া ইসলাম কাসফি ফরিদগঞ্জ উপজেলার বালিমুড়া বৈদ্য বাড়ির আব্দুল কাদেরের মেয়ে। অপহরণ কারী শাওন একই গ্রামের মুচের বাড়ির হালিম খানের ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ওই শিক্ষার্থীর মা থানায় অপহরণ মামলা করেছে। মামলাটি আমরা গ্রহণ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। খুব দ্রুত সময়ের মধ্যে একটি ভাল ফলাফল পাওয়া যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ জানান, সামিয়াকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সহসাই  সামিয়াকে উদ্ধার করা হবে।


এই বিভাগের আরও খবর