শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপিত হবে

reporter / ২৭৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

প্রিয় চাঁদপুর রিপোর্টঃ
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার চাঁদপুর জেলার ৪০ গ্রামের লোকজন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রায় এক শতাব্দী ধরে এসব গ্রামের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।
হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর বলেন, একই মাদরাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ছয় ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন। এদের মধ্যে তার বড় ছেলে মরহুম আবু যোফার মোহাম্মদ আবদুল হাই সাদ্রাভী ছিল অন্যতম।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৮৯ বছর ধরে এভাবে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
যেসব গ্রামে আজ শুক্রবার ঈদ উদযাপন হবে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলঁচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাশারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোল্লা, হাঁসা ও চরদুখিয়া। মতলব উত্তর উপজেলার পাঁচআনী, দেওয়ানকান্দি, বাহেরচর পাঁচআনী, সাড়ে পাঁচআনী, লতরদী, দশআনী, মোহনপুর, মাথাভাঙ্গা এবং কচুয়া উপজেলার উজানি গ্রাম।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় মসজিদে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আবুল কালাম সরদার বলেন, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর ঈদুল ফিতর ও আজহা উদযাপন করে থাকি।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ছয় ঘণ্টা। আমরা বাংলাদেশ একদিন আগেই রোজা রেখেছি


এই বিভাগের আরও খবর