শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আপনের ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার

reporter / ৩২৭ ভিউ
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘আপন’।

৮ জুলাই শুক্রবার বিকেলে চাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় ফেমাস ডেন্টাল কেয়ারে অর্ধশত পরিবারকে এই উপহার প্রদান করা হয়।

ঈদ উপরহারের প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, রসুন, সেমাই, চিনি, দুধ, মসলা ইত্যাদি। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো শহিদউল্লাহ স্মৃতি সংসদ।

‘আপন’ এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন,
অস্টেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ নার্গিস ফুড ফ্যাভিলিয়নের
স্বত্বাধিকারী মো. জাকির হোসেন প্রধানিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, আপন এর উপদেষ্টা ডা. মাসুদ হাসান, রৌশন আরা, নির্বাহী সদস্য আব্দুল আজিজ শিশির।

বক্তারা বলেন, আমরা পর নই’ এ স্লোগান সামনে রেখে পথচলা সামাজিক সংগঠন আপন চাঁদপুরে নানামুখী সামাজিক কাজ করে যাচ্ছে। করোনার দূর্যোগে তাদের মানবিক কাজগুলো চাঁদপুরবাসীর মন জয় করেছে। ঈদের আগের দিন নিম্নমধ্যবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ঈদ উপহারসামগ্রী প্রদান করেছে আপন। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপন তাদের নিজস্ব সামর্থ্যের মাধ্যমে এই কাজটি করেছে। এর আগেও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আপন পরিবারকে অন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় আপন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর