শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আশি হাজার টাকায় বিক্রি করা দুই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন হাজীগঞ্জ থানা পুলিশ

reporter / ৩০৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
চাঁদপুরের হাজীগঞ্জে ৮০ হাজার টাকায় বিক্রি হওয়া ২  শিশু রিয়া ও ইভাকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বুধবার দুপুর তিনটায় মা জান্নাত বেগম ও বাবা এমরান হোসেনের হাতে শিশু দুটিকে তুলে দেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফরিদগঞ্জ থেকে তিন বছর বয়সি শিশু রিয়া ও চাঁদপুর সদর থেকে পাঁচ বছর বয়সি ইভাকে উদ্ধার করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়া।
 এ সময় শিশুদের লালন-পালনকারী দুই মাকেও থানায় নিয়ে আসা হয়।
এরপর দুই শিশুর জন্মদানকারী মা ও বাবা এবং পালনকারী দুই পক্ষের অভিভাবকদের সাথে সমঝোতা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তারা কোন সিদ্ধান্তে না আসায় আইন অনুযায়ী বাবা এমরান হোসেন ও মা জান্নাত বেগমের হাতে শিশু রিয়া ও ইভাকে তুলে দেয় পুলিশ।
এদিকে শিশুদের লালন-পালনকারি মায়েরা জানান, তারা লিখিতভাবে স্ট্যাম্পের মাধ্যমে শিশুদের বাবার কাছ থেকে দত্তক নিয়ে গত দুই বছর ধরে লালন পালন করছেন। তারা বলেন, ওই সময় বলা হয়েছে, শিশুদের মা মারা গেছেন। তাই তারাও প্রয়োজনে এবং মানবিক দিক বিবেচনা করে শিশুদের দত্তক নিয়েছেন।
শিশুদের বাবা এমরান হোসেন জানান, আমার ভুল হয়েছে। ওই সময়ে টাকার বিনিময়ে মেয়েদের দত্তক দিয়েছি। আর এই ভুল হবে না। এখন আমি আমার মেয়েদের লালন পালন করবো।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, তারা যে প্রক্রিয়ায় শিশুদের দত্তক নিয়েছেন, তা বিধিসম্মত নয়। তাই শিশুদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর