শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

ইলিশ ধরার ২০ লাখ মিটার জালসহ ১২ জেলে আটক

reporter / ৪২৯ ভিউ
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মা ইলিশ রক্ষায় চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে দিনভর অভিযান চালিয়ে ১২ জে‌লেকে আটক করেছে নৌ-পু‌লিশ। এ সময় ২০ লাখ মিটার অবৈধ জালসহ এক‌টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর আলুর বাজার, হ‌রিনা ঘাট, মি‌নি কক্সবাজার, আনন্দবাজার, রাজরা‌জেশ্বর, সফরমালী, বাংলাবাজার এলাকায় নৌ পু‌লি‌শের বেশ ক‌য়েক‌টি দল অভিযান প‌রিচালনা ক‌রে।
নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ১২‌টি থানা ও ফাঁড়ির অর্ধশতাধিক পুলিশ নিয়ে অভিযানগুলো প‌রিচালনা করা হয়।
এ সময় ইব্রাহীমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকার মেঘনা নদী থে‌কে ২০ লাখ মিটার কা‌রেন্ট-জাল ও এক‌টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হ‌য়।
নৌ-পুলিশের অভিযান দিন-রাত ২৪ ঘণ্টাই চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
ইলিশ ধরার ২০ লাখ মিটার জালসহ ১২ জেলে আটক জব্দ করা জাল পুড়িয়ে দেয়া হয়
এদিকে জব্দ করা ওই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া আটক করা জেলেদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও পুলিশের নিয়মিত মামলা হবে বলে জানায় নৌ পুলিশ।
অভিযানে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিকদার বেলায়েত হোসেন ও চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান, আলুর বাজার ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর