নিজস্ব প্রতিবেদকঃ গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার উদ্যোগে এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর সৌজন্যে “ছিন্নমূল ও অসহায় মানুষদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা সভাপতি মুহা আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, তিনি বলেন দেশের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তাই বিত্তবানদের কাছে অনুরোধ অসহায়দের পাশে দাড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আদায় করা
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন,জেলা দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার,পৌর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রাহাত,পৌর ১০ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আকাশ সহ দায়িত্বশীলবৃন্দ।