শিরোনাম:
উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ নারী উদ্যোক্তা সম্মেলনে সম্মাননা পেলেন ৭৫ নারী প্রথমবার এইচএসসিতে অংশ নিয়েই উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪, আলিমে ৩১.৬১,শতভাগ ফেল শামসুল হক কলেজ মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ফলাফলে চরম বিপর্যয়, মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৩১.৯১%, আলিমে ২৮.৯৭% মতলবে মিছিল থেকে নিয়ে যুবদল সভাপতির উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

reporter / ২৩ ভিউ
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় আয়োজিত এ মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর এম ইলিয়াছ আলীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত মুসল্লি, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের প্রত্যাশা পূরণে একজন জনপ্রতিনিধির সততা, আন্তরিকতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে ফতেপুর পশ্চিম ইউনিয়নের উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের সব এলাকায় সুষম উন্নয়ন ও সুযোগ-সুবিধার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কাজ করবেন। কোনো এলাকা যেন উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এম ইলিয়াছ আলী


এই বিভাগের আরও খবর