শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

এ্যাড. সেলিম মিয়ার উদ্যোগে মতলব উত্তরে বাবুল চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

reporter / ২২৭ ভিউ
আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বাদ আসর চৌরাস্তায় আওয়ামী লীগ নেতা এ্যাড. সেলিম মিয়া এই দোয়ার আয়োজন করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।
দোয়া মোনাজাত সকলের মুখে একটি কথা ছিল-হে আল্লাহ মতলব উত্তরের প্রানপ্রিয় জননেতা, সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল সাহেবকে দ্রুত সুস্থতা দান কর, আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ বলেন, নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। এমনি একজন নেতা আমাদের প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
আওয়ামী লীগ নেতা এ্যাড. সেলিম মিয়া বলেন, ঝড়-বৃষ্টি, বন্যা, শীতার্থ মানুষ এমনকি করোনা মহামারির সময়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন আমাদের এই নেতা। তাঁর নেতৃত্বে সবসময় সমাজের অসহায়দের পাশে থাকার চেষ্টা করে থাকি আমরা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
এ সময় পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মুরাদ আফজাল প্রামানীক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু হানিফ অভি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হারুন অর রশীদ, শাহাদাত হোসেন সরকার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ডিসি মিজান, ইউপি সদস্য নাদির আহমেদ, আল আমিন, বিল্লাল হোসেন দেওয়ান, সাবেক ইউপি সদস্য নুরুল হক সরকার, তোফাজ্জল হোসেন, রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ আনোয়ার শাহ, স্থানীয় মুরব্বী শাহ আলম সরকার, কুদ্দুস সরকার, জাকির হোসেন, লিটন প্রধান, কাউসার সরকার, নিজাম উদ্দিন সরকার, নবী উল্ল্যাহ স্বপন, আনোয়ার হোসেন গাজী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর