শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

কচুয়ায় কাউন্সিলর মাসুদ আলম প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

reporter / ২৮৯ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

কচুয়া প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মাসুদ আলম প্রধানকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উত্তর বাজারস্থ পল্টন ময়দান এলাকায় ৮নং ওয়ার্ড বাসীর উদ্যোগে হুমকিদাতা লিটন চৌধুরীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন কাউন্সিলর মাসুদ আলম প্রধান, স্থানীয় অধিবাসী আব্দুল হান্নান হানু ও বিল্লাল হোসেন।
কাউন্সিলর মাসুদ আলম বলেন গত ১৭ আগষ্ট কচুয়ার নোয়াগাঁও গ্রামের জনৈক লিটন চৌধুরী তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি প্রদর্শন করেন। তিনি আরো বলেন, লিটন চৌধুরী বিগত দিনে একজন বাসের হেলপার ছিলেন, বর্তমানে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বিপুল অর্র্থের মালিক হয়েছেন। তিনি আমাকে হত্যার হুমকি দেওয়ার সাহস কোথায় পেল। আমি বিষয়টি তদন্ত পূর্বক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
কচুয়া: কচুয়া ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলম প্রধানকে হত্যার হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
নব-বধুকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায়


এই বিভাগের আরও খবর