শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

গাছ থেকে পড়ে গুরুতর আহত কচুয়ায় মেরুদন্ডের চিকিৎসায় সহযোগিতা চান মজিবুর রহমান

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

 

কচুয়া প্রতিনিধি \
কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের মৃত মৌলভী হাফিজ উদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান গাছ থেকে পড়ে জীবন সংগ্রামে দুখে দুখে লড়ছেন। জীবন সংগ্রামের সন্ধিক্ষনে অর্থের অভাবে উন্নত চিকিৎসার সেবা নেয়া থেকে বারবার হেরে যাচ্ছেন। এ যেন এক জীবন মৃত্যুর খেলা। মো. মজিবুর রহমান প্রায় ৭ বছর পূর্বে পারিবারিক কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে মেরুদন্ডে মারাত্মক আঘাত পায়। পরপর দুবার মেরুদন্ডের অপারেশন করলেও সঠিক চিকিৎসা না হওয়ায় এবং অর্থের অভাবে ভালো চিকিৎসা না হওয়ায় তিনি অতি কষ্টের মধ্য দিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
মো. মজিবুর রহমান জানান, আমি একজন হতভাগা অসহায় মানুষ। দেখতে সাধারন মানুষের মতো স্বাভাবিক দেখা গেলেও পিঠের মেরুদন্ডের কারনে সঠিক ভাবে হাটা চলাফেরা করতে পারছি না। অনাকাঙ্খিত দূর্ঘটনার পর ঢাকা,কুমিল্লা সহ নিজ এলাকায় চিকিৎসা নিলেও পুরোপুরি ভালো না হওয়ায় এখন উন্নত চিকিৎসা প্রয়োজন। আর তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তিনি বলেন, আমি সাধারন মানুষের মতো বাঁচতে চাই। বেচেঁ থাকার জন্য জনপ্রতিনিধি ও মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমিও বেচেঁ থাকার স্বপ্ন দেখি। আমার পিঠের মেরুদন্ডের অপারেশনের জন্য কোনো বিত্তবান ব্যক্তিবর্গ সহযোগিতা করতে চাইলে ০১৮৭৯৮৫৪৩৩৯ বিকাশ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।


এই বিভাগের আরও খবর