শিরোনাম:
মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter / ২০৪ ভিউ
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চরকুমিরা গ্রামে প্রায় দুইশত বছর ধরে চলে আসা খতমে শেফা ও দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
চরকুমিরা খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) মহিলা দাখিল মাদরাসা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে দোয়াগির হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরের প্রখ্যাত আলেম হযরত পীর সাহেব আলহাজ্জ কামরুল হুদা। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরামগণ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে এলাকার শান্তি, সমৃদ্ধি ও মানুষের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
গ্রামবাসীরা জানান, প্রায় দুই শতাব্দী ধরে চলে আসা এই ধর্মীয় আয়োজন তাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর