মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও তরুণ সমাজ সেবক মাষ্টার লোকমান হোসেন বেপারীর মনোনয়ন ফরম দাখিল করা হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার সকালে হাইমচর উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান মামুন এর নিকট মনোনয়ন ফরম জমা দেন ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার লোকমান হোসেন বেপারী।