শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চরভৈরবী শহরআলী মোরের স্বর্নকার মাসুদের বিরুদ্ধে একাধিক পরিবারের স্বর্ন আত্মসাৎ এর অভিযোগ

reporter / ২৫৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

সেলিম হোসেনঃ
হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নের শহর আলীর মোরের এর রোমান শিল্পায়নের অত্যচারের অতিষ্ঠ এলাকার জনগণ।
হাইমচর উপজেলার শহর আলী মোরের স্বর্ন ব্যবসায়ী মাসুদ এর রমরমা সুদের ব্যবসায় সর্বহারা হচ্ছে নীরিহ সাধারণ মানুষ।
মনির প্রধানিয়া ও সৈয়দ জামাল হাওলাদার সহ একাধিক ব্যক্তি  এই বিষয়টি নিয়ে অভিযোগ করেন। অভিযোগ কারিরা বলেন,মাসুদ স্বর্নকার এলাকার দরিদ্র মানুষ বিপদে পড়ে তাহার কাছে স্বর্নলংকার জিম্মায় রেখে স্বর্নের দামের অর্ধেক টাকা মুনাফার বিনিময়ে মানুষকে দেয়।
১শ টাকায় ৩/৫ টাকা সুদ নিয়ে থাকে,একাধিক ভুক্তভোগী ব্যক্তি বলেন, ১বছর সময়ে ২০হাজার টাকা মূল্যের স্বর্নের অলংকার জিম্মায় দিয়ে ১৫হাজার টাকা নেই,৮ মাসের সুদের টাকা দেওয়ার পরে ও ১৫ মাসের সময় আমাকে না বলে আমার জিনিস ভেঙ্গে ফেলেছে।
ভুক্তভোগীরা বলেন,মাসুদ স্বর্নকার এলাকায় প্রভাব খাটিয়ে এসব অত্যাচার ও অপকর্ম করে যাচ্ছে।
এ বিষয়ে মাসুদ স্বর্ণকার বলেন, এমন কোন কাজ আমি করিনি যা করি বৈধভাবেই করি।
এ বিষয়ে মাসুদ স্বর্ণকারের কাছে তাহার সমিতির থেক দেওয়া বৈধ কাগজপত্র চাইলে  কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায় এবং রেগে উঠেন।
তিনি আরো বলেন সময় মতো টাকা না দিলে অলংকার ভেঙে ফেলাই আমাদের নিয়ম এ বিষয়ে কোনো আইন বেআইন বুঝিনা।


এই বিভাগের আরও খবর