শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

reporter / ৪০৬ ভিউ
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৮ জন পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। শনিবার (১২ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের কস্তুরি চাইনিজ রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

 

পুরস্কার প্রাপ্তরা হলেন-কবিতায় হেনরী স্বপন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়–য়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক।

উদযাপন পরিষদের আহŸায়ক সজীব মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও জুড়িবোর্ডের প্রধান সমন্বয়কারী শিউলী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি, সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নি বলেন, আগামী ১৯ নভেম্বর বেলা ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, আগামী শনিবার পুরস্কার প্রদানের সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভাপ্রধান সজীব মোহাম্মদ আরিফ বলেন, একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের উপস্থিতিতে ১৯ নভেম্বর সকালে এ পুরস্কার তুলে দেয়া হবে।

প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে। তপন বাগচী, শাহেদ কায়েস, ফারহানা রহমান, মিলু শামস, সৈয়দ শিপুল, অদ্বৈত মারুত, রহমান হাবিব, স্বরূপ রতন দত্ত, বীরেন মুখার্জী, হামিদ কায়সার, জামসেদ ওয়াজেদসহ দেশের অনেক গুণী লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

তারিখ: ১২.১১.২০২২খ্রি.


এই বিভাগের আরও খবর