শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন

reporter / ৩১৩ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৫ জন নারী উদ্যোগতাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই মঙ্গলবার চাঁদপুর ওয়াইডব্লিউসিএ ক্লাসরুমে আয়োজিত সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

তিনি বক্তব্যে বলেন, যেকোনো কাজের ক্ষেত্রে ট্রেনিং কিংবা এই ধরনের প্রশিক্ষণ খুবই প্রয়োজন। এতে কাজে আগ্রহী ব্যক্তির দক্ষতা বৃদ্ধি পায়।  বর্তমান সময়ে উদ্যোক্তাদের কাছে এসব আয়োজনের যথেষ্ট চাহিদা এবং আগ্রহ রয়েছে।

পৌর মেয়র বলেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এখানকান নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের এগিয়ে নেবার জন্য যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এখানে যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিবেন। আমি আয়োজক এবং প্রশিক্ষনার্থী- সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মুনিরা আক্তারের সভাপতিত্বে এবং চাঁদপুর ওয়াইডব্লিউসিএ -এর প্রেসিডেন্ট খুকি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুরানবাজার ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফেরদৌসি বেগম, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন, সহ-সভাপতি জেসমিন নাসরিন, সদস্য নাজমা আলম, সিনিয়র প্রশিক্ষক মাকসুদা নাসরিন।

প্রশিক্ষনার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আলোকিত নারী সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমি, নারী উদ্যোগতা জেনমিন আক্তার, নূরজাহান রুমা, রাহিমা আক্তার, তাপসী সরকার প্রমুখ।

তারা বলেন, গাছ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস দেয়। তাই আমাদের সবারই গাছের যত্ন নেয়া এবং গাছ লাগানো উচিত। গাছকে আমরা যতটা ভালোবাসবো, গাছও আমাদের ততটুকু ভালোবাসবে। এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা অনেক কিছু জেনিছি। এই প্রশিক্ষণ কর্মশালার জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।সবশেষে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জোর পুকুর পাড়ে ২০টি ফলজ ও বনজ গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।


এই বিভাগের আরও খবর