নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়েই চাঁদপুর- কুমিল্লা মহাসড়ক। আর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়েই দৈনিক হাজার হাজার যানবাহন গমনা গমন করছে।
অপরিকল্পিত ডিভাইডারের কারণে যানবাহনের জন্য কাঙ্খিত ফলাফল পাচ্ছে না গণনা গমন কারীগণ।
দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাত্রিকালীন সময়ে দেখা যায় ভয়ানক চিত্র। অর্থাৎ দিনের বেলায় অসহনীয় যানজট রাতের বেলায় ভয়ানক দুর্ঘটনা।
কোন প্রকার বাতির আলো ছাড়া ডিভাইডার গুলো দেখা যায় অন্ধকার ভুতুড়ে অঞ্চলের মত।
ল্যাম্পপোস্টে জলে না নিয়মিত বাতি। এর ফলে অসংখ্য দুর্ঘটনার স্বীকার হয়েছে বাস,ট্রাক, প্রাইভেট কার,পিক-আপ ও মোটরসাইকেল।
ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদের অপূরণীয়।
এর দৃশ্যমান সাক্ষী হচ্ছে রাস্তার উত্তরপাশের সকল ব্যবসায়ীগণ সহ অসংখ্য পথচারী।
ছোট ছোট পিলার গুলো যাতে দূর থেকে রাত্রেও দেখা যায়, সেজন্য পিলারগুলোতে রেডিয়াম পেপার এর স্টিকার লাগানোর জন্য” নিরাপদ সড়ক চাই “চাঁদপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক চাঁদপুর, বিষয়টি খতিয়ে দেখবেন এমনটাই প্রত্যাশা করছেন “নিরাপদ সড়ক চাই “চাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।